শিকড়ের সন্ধানে (পেপারব্যাক)

Original price was: ₹430.00.Current price is: ₹380.00.

Weight 0.35 kg

একটা ভাষা কিছুই না বুঝে তিলাওয়াত করছি ব্যাপারটা আমার কাছে খুবই অযৌক্তিক লাগত। কিন্তু যতবার অর্থসহ পড়তে গেছি, প্রতিবারই একদম শুরুতে গিয়েই আটকে গেছি। সূরা বাক্বারার পুরোটা জুড়ে মুসা আলাইহিস সালামের কাহিনী বলা হচ্ছে, কোথা থেকে শুরু হয়েছে, কীসের পরে কী হলো কিছুই বুঝতাম না। তাই উৎসাহ ধরে রাখতে পারতাম না।
তখন যেটা আমি বুঝি নি তা হল কুরআনের বর্ণনা পদ্ধতিটা আসলে কথোপকথনের ভঙ্গীর মতো। এটা কোনো ইতিহাস গ্রন্থ নয়, তাই কাহিনীগুলো ধারাবাহিকভাবে বলা হয় নি। অন্য কোনো উৎস থেকে কাহিনীগুলোর ক্রম না জানলে অনুবাদ পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলার সম্ভাবনা প্রবল, যেটা আমার হত।

এই বইয়ে তাই আমরা কুরআনে বর্ণিত বনী ইসরাইলের কাহিনী ধারাবাহিকভাবে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কিভাবে আমরা এক উম্মাহ থেকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম- এই তিনটা ভাগে ভাগ হয়ে গেলাম।

এই বইটা তাই ‘শিকড়ের সন্ধানে’ লিপ্ত হওয়ার একটা বিনম্র প্রচেষ্টা; আমরা কেন মুসলিম, ইহুদি বা খ্রিস্টানদের সাথে আমাদের বিশ্বাস ও আচারের পার্থক্যটা কোথায়, সেটা আবিষ্কারের একটা যাত্রা। এটা আয়নার সামনে দাঁড়িয়ে কুরআনের ঘটনাগুলোর একটা নির্মোহ বিশ্লেষণ। নিজের অজান্তেই আমরাও কি ধারণ করে চলেছি সেই একই বৈশিষ্ট্যসমূহ, যার জন্যই আল্লাহ পূর্ববর্তীদের তিরষ্কার করেছেন? আমরা কি তাদের অন্তর্ভুক্ত, কিয়ামতের দিন তাদের যাদের ব্যাপারে অভিযোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। (সূরা ফুরক্বান, আয়াত : ৩০)

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “শিকড়ের সন্ধানে (পেপারব্যাক)”

Your email address will not be published. Required fields are marked *

প্রিয় পাঠক! বুক পিয়নে অর্ডার করা প্রতিটি বই সরাসরি বাংলাদেশ থেকে আপনার ঠিকানায় পাঠানো হবে। ফলে বই অর্ডার করার ২০-২৫ কর্মদিবসের মধ্যে বই আপনার হাতে পৌঁছে যাবে। মোট দুটি ধাপে ডেলিভারি প্রসেস সম্পন্ন হবে। প্রথমে বাংলাদেশ থেকে শিপমেন্ট কলকাতা যাবে। দ্বিতীয় ধাপে বই ইন্ডিয়া পোস্টে বুক হবে এবং আপনার নিকটস্থ পোস্ট অফিসে যাবে।
আরো দেখুন…

ইসলামের ইতিহাস (নবিযুগ হতে বর্তমান) ১-৩ খণ্ড একত্রে(হার্ডকভার)

Original price was: ₹2,100.00.Current price is: ₹1,470.00.
মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস বিশ্বকোষ

খুলাফায়ে রাশিদিন (৬ খণ্ডে সমাপ্ত)

Original price was: ₹4,520.00.Current price is: ₹3,600.00.

তাতারিদের ইতিহাস (২ খণ্ড একত্রে)

Original price was: ₹900.00.Current price is: ₹495.00.

 

ষষ্ঠ শতাব্দির মুসলিম সম্রাজ্যের উপর ধেয়ে আসা তাতারী আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত এ বইটি আপনাকে স্তম্ভিত করবে!

তাতারদের ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। তাদের নারকীয় অত্যাচার, শহর ধ্বংস, এবং মানব হত্যার ঘটনা বিশ্লেষণ করে এ বইটি রচিত হয়েছে।

নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ এবং ২৮ টি মানচিত্র ও পাঁচটি চিত্রসহ তাতারদের উত্থান, পতন এবং ইসলাম গ্রহণের ঘটনাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এ বইয়ে।

বারকে খান, তেকুদার, গাজানসহ তাতার নেতাদের জীবনী, আইনে জালুত যুদ্ধের প্রেক্ষাপট এবং মামলুকদের বীরত্বও এখানে অন্তর্ভুক্ত। ঐতিহাসিক তথ্যের সঙ্গে টানটান উত্তেজনা মিশিয়ে রচিত এই গ্রন্থ ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য একটি অনন্য সংযোজন।